ডাকবাক্সের খোঁজে

by

Rate this book:
2020

About This Book

কোন এক ফাল্গুনের সকালে দেখা দুজনের। সেই থেকে থেকে প্রণয়। তারপর প্রয়োজন ঠেলে দিল শত মাইল দূরে। বিরহ এলো। কিন্তু তার শক্তি নেই বিচ্ছেদ ঘটানোর। শুধু মাঘের কুয়াশার মত অস্পষ্ট করে দিল সব।

সেই কুয়াশা প্রেমিকের চোখে প্রেমিকার রহস্যময় হাসি হয়ে ধরা দিল। যে মাছরাঙা ছোঁ মারল হেমন্তের সন্ধ্যায়, তা যেন প্রেমিকার হাসি হলো। আর শারদীয় আকাশের গিরগিটি চরিত্র? সে তো দেখা হওয়া-না হওয়ার দোদুল্যমানতা।

'ডাকবাক্সের খোঁজে' তিন কাঠালের জঙ্গলে- কচুরিপানার দঙ্গলে কাউকে খুঁজে ফেরা সেই প্রেমিকের প্রলাপ। যা হয়ত কিশোরকে এগিয়ে নিয়ে যাবে ভবিষ্যতে। আর যারা পার হয়ে গেছেন তারুণ্যের মহাসড়ক, তাদের ফিরিয়ে নিয়ে যাবে কাদা মনের যৌবনে।

'ডাকবাক্সের খোঁজে' সবার কথা হোক। ফিরিয়ে আনুক আবার কাঁপা হাতে লুকিয়ে লেখা চিঠির দিন। বদ্ধ গরমের রাতে চাদরে নিজেকে মুড়ে কেউ পড়ুক সেই রক্তের শ্লোক।

Buy This Book

As an Amazon Associate and Bookshop.org affiliate, BookOrb earns from qualifying purchases.

Write a Review

Sign in to write a review.